
বিদ্যালয়ের নির্ধারিত পোশাক
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রদের জন্য: সাদা রঙের জামা ও নেভি-ব্লু রঙের প্যান্ট।
পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের জন্য: সাদা রঙের টপ ও নেভি-ব্লু রঙের স্কার্ট, সঙ্গে নেভি-ব্লু রঙের বেল্ট। যদি কোনো ছাত্রী লেগিংস পরতে চায় তাহলে সেটি নেভি-ব্লু রঙের হতে হবে।
নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের জন্য: সাদা রঙের কামিজ ও নেভি-ব্লু রঙের সালোয়ার, সঙ্গে নেভি-ব্লু রঙের ওড়না।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য: শীতকালে নেভি-ব্লু রঙের সোয়েটার।
তাছাড়া সকল ছাত্রছাত্রীকে প্রতিদিন বিদ্যালয়ের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে আসতে হবে।